শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি আত্মগোপন করে ছিলেন।











