তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

তবে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন; এই নিয়োগের বিষয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সকল আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এদিকে, জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।