​এসএম এরশাদ আলী রাশেদ: রাঙামাটির লংগদুতে নিজ বশত ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বেনসন চাকমা (৩০) নামের এক যুবকের। তিনি উপজেলার মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মহাজনপাড়ায় নিজের বসতঘরে বিদ্যুৎ এর লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বশতঃ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পারিবারিক সূত্র জানায়, সকালে বেনসন চাকমা নিজের বাড়িতে বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতা বশতঃ তিনি বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় একজন দিনমজুর। তার এই আকষ্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি আমরা অবগত হয়েছি। এঘটনায় অপমৃত্যু মামলা রুজুর বিষয়ে কাজ চলমান রয়েছে।