মোঃ রনি রজব
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) বিকাল ৫:০০ টায় ভোলাহাট ফায়ার সার্ভিস সংলগ্ন প্রাঙ্গণে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোঃ ইয়াজদানী আলীম আল-রাজী (জর্জ)।আরও উপস্থিত ছিলেন বিএনপির , দপ্তর সম্পাদক জনাব আব্দুল রাকিব,যুবদলের সাধারণ সম্পাদক বিএম রুবেল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক( চুটু), দলদলী ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ আবু মোতালেব হোসেন মাষ্টার ,ভোলাহাট উপজেলার সহসভাপতি মোঃ খাইরুল ইসলাম, যুবদলের সাবেক কোষাধক্ষ্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন,সেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল আজিম,ভোলাহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বয়ক মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের আহমেদ,১ নং ইউনিয়ন শাখা বিএনপি সভাপতি আজিজুর রহমান, ২ নং গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির রহমত আলী, ৪ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীরা আরো বলেন দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি'র নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। "করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের প্রত্যাশা রইলো।

















