আলমগীর কবীর হৃদয়,
দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা-এর আয়োজনে প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় উত্তরণ পাবনার কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অদ্বৈত সম্পাদক সাব্বির রেজা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল, কবি ও নদী গবেষক ড. মনসুর আলম, কবি, সাংবাদিক ও কলামিস্ট শফিক আল কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য ও কণ্ঠশিল্পী দেলোয়ার হোসেন দিলুসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাহিত্যপ্রেমীরা।
সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গান ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কবিতা ও সাহিত্যের নানা দিক, সমকালীন সাহিত্যচর্চা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশ নিয়ে প্রাণবন্ত ও সমৃদ্ধ আলোচনা করেন উপস্থিত কবি-সাহিত্যিকরা।
কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। নিয়মিত সাহিত্য আড্ডার মাধ্যমে সাহিত্যচর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।






