শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে কদমতলা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মো: জাহিদুল ইসলাম।

আজ (২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার) মাগরিবের পর তিনি কদমতলা ইউনিয়নের মোট ৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে জাহিদুল ইসলাম তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিটি মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। মতবিনিময় সভায় তিনি বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে একটি আধুনিক, বৈষম্যহীন ও সুন্দর কদমতলা ইউনিয়ন পরিষদ গঠন করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে তিনি নির্বাচিত হলে সকল শ্রেণীর মানুষের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবেন। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ও জোরালো ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রার্থীর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।