পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ এলাকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ভেসে এসেছে। সৈকতজুড়ে ছড়িয়ে থাকা এসব বর্জ্যের মধ্যে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও নানা ধরনের প্যাকেট। এর মধ্যে বেশ কয়েকটি বোতল ও প্যাকেটের গায়ে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, লোগো এবং বিদেশি ভাষায় লেখা দেখা গেছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, সমুদ্রস্রোত ও বাতাসের প্রভাবে প্রতিবেশী ওই দুটি দেশের কোনো এলাকা থেকে এসব বর্জ্য ভেসে সেন্টমার্টিনে এসে থাকতে পারে। বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সেন্টমার্টিনে এমন ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। টেকনাফ সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপ। গত শনিবার দ্বীপের সর্বদক্ষিণের অংশ ছেঁড়াদ্বীপে যান পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মী আব্দুল আজিজ। সেখানে তিনি সৈকতজুড়ে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিপুল পরিমাণ বর্জ্য পড়ে থাকতে দেখেন। অথচ এখনো পর্যটন মৌসুম শুরু হয়নি এবং বর্তমানে দ্বীপে পর্যটকদের যাতায়াতও নেই। আব্দুল আজিজ বলেন, কাছ থেকে পরীক্ষা করে দেখা গেছে অধিকাংশ বোতলই বাংলাদেশের বাইরে থেকে এসেছে বলে মনে হয়েছে। কয়েকটি বোতলের লেবেলে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও লোগো রয়েছে। তাঁর ধারণা, সমুদ্রপথে এসব প্লাস্টিকসামগ্রী ওই দুই দেশের কোনো একটি এলাকা থেকে ভেসে আসতে পারে। দ্বীপে কোনো পর্যটক না থাকার পরও এত বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য দেখে তাঁরা বিস্মিত হয়েছেন। হঠাৎ করে এসব বর্জ্য কোথা থেকে এলো, সেটিই এখন বড় প্রশ্ন। সেন্টমার্টিনের কেয়াবন এলাকাতেও একই ধরনের বর্জ্য দেখা গেছে বলে জানান স্থানীয় হোটেল মালিক আব্দুর রহিম। তিনি বলেন, বোতল ও অন্যান্য প্লাস্টিকসামগ্রীর গায়ে থাকা লেবেল ও লেখা দেখে এগুলো মিয়ানমার বা থাইল্যান্ড থেকে ভেসে আসতে পারে বলে তাঁরা ধারণা করছেন। বর্ষার প্রবল স্রোত ও দক্ষিণা বাতাসের কারণে এসব বর্জ্য দ্বীপে এসে জমতে পারে বলে মনে করেন তিনি। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, প্লাস্টিকের বোতলের গায়ে থাকা কয়েকটি লোগো সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি থাইল্যান্ডের কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোগো বলে মনে হয়েছে। আবার কিছু প্যাকেটের গায়ে থাকা বিদেশি ভাষার লেখা মিয়ানমারের বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সেন্টমার্টিনের দূষণ কমাতে পর্যটন সীমিত করা, সৈকত পরিষ্কার করা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যেই অন্য দেশ থেকে বর্জ্য ভেসে এসে দ্বীপের পরিবেশ দূষিত করছে। এত বিপুল পরিমাণ বর্জ্য উপকূলে এসে পৌঁছালে সমুদ্রের তলদেশেও উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক জমা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এতে প্রবাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেন্টমার্টিনের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়তে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, দ্বীপের দূষণ কমানোর পাশাপাশি আন্তঃসীমান্ত দূষণ মোকাবিলায় এখন যথাযথ পরিকল্পনা নেওয়া জরুরি।
কোথা থেকে সেন্টমার্টিনে ভেসে এলো মিয়ানমার থাইল্যান্ডের প্লাস্টিক বর্জ্য?

কোথা থেকে সেন্টমার্টিনে ভেসে এলো মিয়ানমার থাইল্যান্ডের প্লাস্টিক বর্জ্য?
এ
এই মুহূর্তের বার্তা ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ
আরও আবহাওয়া ও জলবায়ু
আরও দেখুন→
আবহাওয়া ও জলবায়ু
১৫০ বছরে প্রজননক্ষম হয় যে হাঙর, তাকে মারলে কী হবে জানেন?

আবহাওয়া ও জলবায়ু
পরিবারের মুখে খাবার তুলে দিতে আর হলো না, বাজার করে ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আবহাওয়া ও জলবায়ু
সতর্ক হয়ে যান! রাতভর ১৩ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, জারি সতর্ক সংকেত

আবহাওয়া ও জলবায়ু
ঢাকায় নামছে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়ার সতর্কতা

আবহাওয়া ও জলবায়ু
তীব্র গরমের পর বড় স্বস্তির খবর, ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়










