গাজীপুরের টঙ্গীতে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘টঙ্গী সোনালী অতীত’-এর আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আব্দুর রহিম খান (কালা) এবং সাধারণ সম্পাদক হিসেবে সরকার জাকির আহমেদ প্রিন্স নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টঙ্গী স্টেডিয়ামে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার মতামত ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত আংশিক কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন—কার্যকরী সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম লিটু, কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির ১ নম্বর সদস্য মো. হারুন অর রশিদ।

সংশ্লিষ্টরা জানান, টঙ্গীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য সংরক্ষণ এবং সাবেক ফুটবলারদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাবেক ফুটবলারদের একত্রিত করে ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সাবেক ফুটবলারদের ঐক্যবদ্ধ করা, ক্রীড়াচর্চায় উৎসাহ বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করাকে নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ সময় নবগঠিত কমিটির সফলতা কামনা করে সংশ্লিষ্ট সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।