গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে টঙ্গীর বউ বাজার এলাকায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মোঃ জুয়েল রানা সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মনিরুজ্জামান মনির, সম্রাট শাহ, শাহাদাত হোসেন বাপ্পি, মাছুদ খান ও বাসির মাতব্বর। এছাড়া আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ, ৫৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বেপারী, ওলামা দলের সভাপতি আব্দুল বাছিরসহ স্থানীয় নেতাকর্মী আমজাদ হোসেন, সুমন, ফয়সাল, নূর আলম ও আকতার হোসেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।