স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে আওয়ামীলীগের সহিংসতা, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁ-পাড়া রোড় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী। এ সময় দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে অবস্থান ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবু বক্কর সিদ্দিকী বলেন, জনগণের অধিকার হরণ, রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল সবসময় সোচ্চার থাকবে।

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।