মো:নুরুজ্জামান: তীরনই নদীতে অবৈধ জাল বিরোধী অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস করছেন।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকায় তীরনই নদীর পানি নিয়ন্ত্রণ ব্রিজের পরবর্তী নদীর বিভিন্ন স্থানে ভোর ৪টায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১২টি রিংজাল, ৪টি ঘুপসি জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমবায় অফিসার, উপজেলা মৎস্য অফিসারসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসন জানায়, নদী ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত






