মোঃ সোহরাব আলী
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় যন্ত্রের সাহায্যে সমতল ভূমি থেকে মাটি কেটে পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে আজ রবিবার ২৫ অক্টোবর ২০২৬ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন ৬ নং ভজনপুর ইউনিয়নের গনাগজ এলাকায় ঘটনাস্থল আকস্মিক অভিযান পরিচালনা করেন। এ সময় যান্ত্রিক ভাবে উত্তোলনকৃত পাথর পরিবহনের জন্য কয়েকটি ট্রলি আটক করেন। পাথর উত্তোলনকারী কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী মহল সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর যান্ত্রিকভাবে পাথরের উত্তোলন করে যাচ্ছে। তারা আইনের চোখে ফাঁকি দিয়ে হিমালয়ের পাদদেশে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে।
প্রকৃতির বুক চিরে ভূমির শ্রেণি পরিবর্তন, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং প্রাকৃতিক ভূপ্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন প্রকৃতিক প্রেমিক মহল।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সক্রিয় ভূমিকা অব্যাহত থাকুক। অন্যায় ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান তারা।















