মোঃ মিজানুর রহমান মিন্টু: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রাস্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমের মরিচ পিয়াজ ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোহন মিনজি ,এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব এবং ফারুক ।

খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে গ্রীষ্ম কালিন বিভিন্ন উফসী ও হাইব্রিড জাতের শাকসবজী বীজ ও সার সহায়তা প্রণোদনা কর্মসুচীর আওতায় এক হাজার জন (শাকসবজি) তিন'শ জন মরিচ বীজ (হাইব্রীড) প্রতিজন কৃষককে বিনামূল্যে শাকসবজির বীজ: তিন'শ গ্রাম সার ১৫ কেজি (Mop) ১৫ কেজি এবং মরিচ বীজ প্রতিজন ১০ গ্রাম সার (Mop) ৫ কেজি (DAP) ৫ কেজি বালাই নাশক সার ১কেজি, বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, "বর্তমান সরকার সবসময়ই কৃষি ও কৃষকের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস, এই প্রণোদনার সঠিক ব্যবহার করে উপজেলার প্রান্তিক কৃষকেরা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাম্পার ফলন নিশ্চিত করতে পারবেন। এতে আমাদের কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।"

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাগন কৃষকদের সঠিক নিয়মে সার ও বীজ ব্যবহারের পরামর্শ দেন। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।