মিজানুর রহমান মিন্টু,

সাবেক স্পিকার মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জুলাই (বুধবার) বাদ আসর তেঁতুলিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন প্রফেসর আজিজুল হক বাবুল।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল, জিয়া পরিষদের আহ্বায়ক জব্বার আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন। শ্রমিক দলের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী, ওলামা দলের আহ্বায়ক সেহরাব আলী, মৎস্য দলের আহ্বায়ক আশিক ইকবাল, ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল,ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া। সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।