মোঃ সোহরাব আলী,
তেতুলিয়া রেজিস্ট্রি অফিসের প্রথম মোহরার মো,দেলোয়ার হোসেনের বদলি জনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তেতুলিয়া হ্যাঁ বৃষ্টি অফিসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মো,শামসুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব রেজিস্টার মো,তৌফিক সালাউদ্দিন। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, দলিল লেখক মো আনিসুর রহমান, মোঃ মোবারক আলী প্রমূখ । এ সময় বক্তারা বলেন দেলোয়ার হোসেন দীর্ঘ পাঁচ বছর যাবত তেতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন তার ব্যবহার আচার আচরণ আমরা সকলেই মুগ্ধ যে কোন কাজে তার সহযোগিতা আমরা পেয়েছি। তার নতুন কর্মস্থল জেলার দেবিগঞ্জ উপজেলা সাব রেজিস্টার অফিসে তিনি যেন তাদের সাথেও ভালোভাবে চলতে পারেন এই আশা পোষণ করছি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো,সোহরাব আলী, অফিস সহকারি মোসাম্মৎ জুলেখা বেগম, নকল নবীর মো,মোবারক হোসেন সাব রেজিস্টার অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ দলিল লেখক বৃন্দ।







