মিজানুর রহমান মিন্টু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশু ধর্ষনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সাবেক উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলাতানা রাজিয়াকে নিয়ে মিথ্যা অপপচার ও মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ করেন ওই সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা।

এসময় সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন,গত কয়েক দিন আগে তেঁতুলিয়া উপজেলার টায়াগছ এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট মানববন্ধনে মিথ্যা অভিযোগে তার নাম জড়িয়ে একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানি করছেন বলে অভিযোগ করেন তিনি। এমসয় তিনি বলেন, তার ছেলে অসুস্থ্য থাকার কারনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন৷ ঘটনার পর হঠাৎ একদিন ভুক্তভোগী শিশুটির বাবা তাকে মুঠোফোনে কল দিয়ে ধর্ষণ চেষ্টার বিষয়টি জানালে পরে তিনি তাকে ভুক্তভোগী শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি ও থানায় গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন। পরে শিশুরটি বাবা থানায় গেলেও অভিযোগ না করে থানা থেকে চলে আসেন৷ পরে ওসির মাধ্যমে জানতে পারেন ভুক্তভোগী শিশুটির বাবার বিষয়টি দুই পক্ষের মধ্যে সমাঝোতা করেছে ও একটি আপোষনামা থানায় জমা দিয়েছেন৷ পরে গত ২৯ আগষ্ট একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়ায়৷ পরে মানববন্ধনে তাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ ও অপবাদ দেয়া হয় বলে তিনি দাবী করেন। পরে তিনি এঘটনার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবী জানান।

তিনি আরও দাবী করেন,তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট ।

এসময় সংবাদ সম্মেলন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান,ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, তার দেবর আবু তাহের ও তার ভাতিজা সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।