পিরোজপুর প্রতিনিধি: প্রযুক্তি ও মেধার সমন্বয়ে তারুণ্যকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের আহ্বানে পিরোজপুরে উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৬’। ১০ জুন ২০২৬ তারিখ বিকাল ৩টায় যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়। এরপর তারুণ্যের উদ্দীপনা নিয়ে পরিবেশন করা হয় বিভিন্ন কবিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জেলায় তরুণদের উন্নয়ন ও ক্ষমতায়নের যে ধারা সূচিত হয়েছে, তা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়িয়েছে। তিনি তারুণ্যের অদম্য ইচ্ছাশক্তি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পিরোজপুর জনাব মো: আলাউদ্দীন ভূঞা জনী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক জনাব মো: আব্দুল হাই মল্লিক। যুবকদের নিয়ে তাঁর সুদূরপ্রসারী উদ্যোগ, কর্মপরিকল্পনা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার দৃঢ় ইচ্ছাশক্তি উপস্থিত সবার নজর কেড়েছে। যুব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে তাঁর নিরলস ও সৃজনশীল কাজের জন্য অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও অংশগ্রহণকারী যুবকরা তাঁর ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের যুব সমাজই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। যুব উন্নয়ন অধিদপ্তর তাদের দক্ষতা বৃদ্ধিতে সর্বদা কাজ করে যাচ্ছে এবং তরুণদের যে কোনো গঠনমূলক উদ্যোগে আমরা পাশে আছি।”

তরুণদের নিয়ে আব্দুল হাই মল্লিকের এমন আন্তরিকতায় পিরোজপুরের যুব সমাজে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন উপস্থিত অতিথিবৃন্দ।