এস এ লিমন: ফুলবাড়ী উপজেলার ভাঙ্গা মোড় ইউনিয়নের রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুবিন সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে হলেও বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।
মুবিন সরকারের পিতা মোঃ আব্দুর রশিদ সরকার পেশায় একজন সরকারি পল্লী চিকিৎসক। এবং মাতা মোছাঃ লিলি বেগম বাড়ির গৃহিণী কাজ করেন । তার এই অসাধারণ সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, মুবিন সরকার শুরু থেকেই একজন পরিশ্রমী, মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই সে এই কৃতিত্ব অর্জন করেছে।
এলাকার বিশিষ্টজনেরা মবিন সরকারকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।
মুবিন সরকার এই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।






