মোঃ মিঠু মিয়া

গাইবান্ধায় স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গত ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ‘মেঘলা আকাশ’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রানী দেবী, সহ সভাপতি সিরাজুল ইসলাম সোনা এবং গিদারী ইউপি সদস্য মোঃ হাসু আল আমিন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সঙ্গীত, নৃত্য ও কবিতা। সুরের মূর্ছনা ছড়িয়ে গান পরিবেশন করেন জিয়াউর রহমান জিয়া, নিজামুদ্দিন আউলিয়া, তনিমা জাহান রাইসা, আব্দুল আজিজ, জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সালাউদ্দিন, লাসেন মিয়া, আঞ্জুমান আরা রিতা, মোঃ আব্দুল্লাহ আল আমিন ও শিরিন আখতার। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি ও উপন্যাসিক সোহেল রানা, পিটু রশিদ এবং আল মাসজি সামান্থা। এছাড়া নৃত্য পরিবেশন করেন আবিদা আমিন। যন্ত্রসংগীতে কীবোর্ডে সুর দিয়েছেন এস এম স্বাধীন এবং তবলায় ছন্দ মিলিয়েছেন লাসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন রেডিও সারাবেলার নিয়মিত উপস্থাপক এস এম শাওন।