আলমগীর কবীর হৃদয়

পাবনায় সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রয়াত বাবলা ওয়াজেদ ও সংগঠনের সদস্য মাহবুবুর রহমান বাচ্চুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় শহরের আব্দুল হামিদ কমপ্লেক্সের শ্যাম ঠাকুর রোডস্থ মেমোরিয়াল ক্লাব বুকসে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কণ্ঠশিল্পী মোঃ মাজহারুল ইসলাম মাযহারের সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, রোটারিয়ান মোঃ আলতাফ হোসেন, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম হিরা, সংগীত প্রশিক্ষক শফিক আহমেদ, নাট্য ও চলচ্চিত্র অভিনয়শিল্পী আশরাফ রবী, বিশিষ্ট তবলাবাদক সঞ্জীব দাশ নন্দ, সংগীতশিল্পী বংকেশ সরকার, বাবলা ওয়াজেদের শ্যালক সেলিমুজ্জামান, মনোরঞ্জন মালাকার, জহুরুল ইসলাম, মীর্জা রানা সহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

স্মরণসভায় বক্তারা সদ্য প্রয়াত বাবলা ওয়াজেদ ও মাহবুবুর রহমান বাচ্চুর কর্মময় জীবন, সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের অবদান এবং ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তাঁদের মৃত্যু পাবনার সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁদের সৃজনশীল কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অবদান দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত সবাই আবেগঘন পরিবেশে প্রয়াত দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।