হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কাশিমনগর আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে এক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, জীবনাদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন উপস্থিত আলেম-ওলামাগণ। বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান, মানবিক কনটেন্ট টিউটর কবির মিয়া, মো. রুকন মিয়া এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
কনফারেন্স শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।















