মো: সাখাওয়াত হোসেন মামুন
ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বুধবার (১৬ সেপ্টেম্বর ২৬ ) সকাল ১১: ০০ ঘটিকায় হাসপাতালটি পরিদর্শন করেন।
হাসপাতালে অগ্নিকাণ্ডের জরুরি পরিস্থিতির পর তিনি সশরীরে উপস্থিত হয়ে প্রশাসনিক কার্যালয়ে একটি বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।
প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ অংশ নেন। তিনি গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি, তবে আগুনের আতঙ্কে ও অসুস্থতায় দুজনের মৃত্যুর কথা তিনি স্বীকার করেছেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনায় পূর্বের ৫ সদস্যের তদন্ত কমিটিকে আরও জোরদার করতে এটি পুনর্গঠন করা হয়েছে । কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের পাশাপাশি হাসপাতালের বহুতল ভবনের ৫টি প্রধান সিড়ির মধ্যে ৪টিই কেন তালাবদ্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন। একই সাথে চিকিৎসাধীন অতিরিক্ত রোগীর চাপ সামলাতে প্রকৌশলীদের দ্রুত সংস্কার পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
পাশা পাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।















