এসডি সোহেল রানা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি আজ ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মাহমুদুল হক রুবেল, এমপি, ১৪৫ শেরপুর ৩, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

পরিদর্শনকালে কাংশা ও নলকুড়া ইউনিয়নে বাস্তবায়নাধীন অভ্যন্তরীণ সড়ক সংস্কার, সিসি ঢালাই, ইট দ্বারা রক্ষণাবেক্ষণ এবং গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজ্ নাসরিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী মো: আল-আমিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।