শামসুদ্দোহা
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুমারবিটা এলাকায় বাগানের ভেতর থেকে রুহুল আমিন (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।সেই সময় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করে পুলিশ।
থানা সূত্রে
মরাদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক নববাণী কে জানায়,
নিহত সিএনজি যুবকের বিস্তারিত পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।











