এসডি সোহেল রানা

শ্রীবরদীতে আজ ২৭ আগস্ট ২০২৬ তারিখে রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে বিকাল ৪:০০ ঘটিকায় পরিচালিত অভিযানে সঠিকভাবে পশুখাদ্য সংরক্ষণ না করা এবং আব্যশিক লাইসেন্স না থাকার অপরাধে মোঃ আমিনুল ইসলামকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। অভিযানে পুলিশ বাহিনীর সদস্যগণও উপস্থিত ছিলেন। কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া বাজারে সরকারি সার ডিলার নাজমুল আলম তালুকদারকে বিধিবহির্ভূতভাবে উপজেলার বাইরের ব্যক্তির নিকট সরকারি সার বিক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বিক্রিত সার জব্দপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়।

কৃষকের ন্যায্য অধিকার ও সরকারি সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে সারের অনিয়মের বিরুদ্ধে শ্রীবরদী উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।