ফয়সাল আহমেদ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে উপজেলা প্রশাসনিক হলরুম।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সিংড়া উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ ইসলাম জয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস করিম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকুল হোসেন, স্মার্ট প্রেস ক্লাবের সদস্য ও এই মুহূর্তের বার্তা নিউজ উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণে অংশ নেন অতিথি ও সাংবাদিকরা। প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সিংড়ার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত বন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য