ফয়সাল আহমেদ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে সাক্ষাৎকারভিত্তিক আয়োজন আলাপন—নির্বাচনি এক্সপ্রেস। সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC) এ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীরা ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সমস্যা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রেস ক্লাবের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুকুল হোসেন এবং উপস্থাপনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি খলিল মাহমুদ সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন সহ-সভাপতি বাবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল সরদার এবং সাংবাদিক ফয়সাল আহমেদ জনি, রাশিদুল ইসলাম, বাদল হোসেন, আপেল মাহমুদ, রাকিব হোসেন, শিফাত, মামুন হোসেন, শামিম হোসেন ও জাকারিয়া মাসুদ
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে সিংড়া উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায়ও আলাপন—নির্বাচনি এক্সপ্রেস আয়োজন করা হবে।

















