এসডি সোহেল রানা: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া শান্তা বেগম উপজেলার তাতীহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তা বেগমের হেফাজত থেকে আনুমানিক ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শ্রীবরদীসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।











