নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ব্যাকগ্রাউন্ড ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের প্রথম দিনে র্যালি শেষে আলোচনা সভা শুরু হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের জন্য প্রজেক্টরে একটি ভিডিও চালানো হয়। ভিডিওটির শেষ অংশে প্রায় ১০ সেকেন্ডের জন্য শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি উপস্থিত অতিথিদের নজরে এলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রতিবাদ জানান। পরে ভিডিও বন্ধ করে অডিওর মাধ্যমে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ঘটনার পর অনুষ্ঠানের আহ্বায়ক ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে জাতীয় সংগীত পরিবেশনের সময় শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনাকে ‘সুস্পষ্ট অসদাচরণ’ ও চাকরির শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনাকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অসম্মানজনক ও অবমাননাকর উল্লেখ করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ঘটনার বিষয়ে সহযোগী অধ্যাপক খন্দকার ফাহমিদা সুলতানা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার কারণে জাতীয় সংগীতের ভিডিওটি যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করে অডিওর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, ইউটিউব থেকে চালানো ভিডিওতে প্রায় ১০ সেকেন্ডের জন্য শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল করেনি। পরে নজরে আসার পর দুঃখ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি প্রদর্শন তার কাছে গ্রহণযোগ্য হয়নি। অনুষ্ঠান শুরুর আগে রিহার্সাল বা পূর্বপ্রস্তুতি নেওয়া এবং পুরো বিষয়টি তদারকির দায়িত্ব আয়োজক ও বিভাগীয় প্রধানের ছিল বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি প্রদর্শনে নোবিপ্রবির দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি প্রদর্শনে নোবিপ্রবির দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
অ
অনলাইন ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
রাজনীতি
৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দোকানে তালা, যুবদল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

খেলা
নবম ব্যালন ডি’অরের দাবিদার মেসিই, এমবাপ্পে-ইয়ামালকে উড়িয়ে দিলেন সতীর্থ রদ্রিগো ডি পল

জাতীয়
'আসিফ মাহমুদ অবশ্যই দুর্নীতি করেছেন', দুদকের ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি রাশেদের

জাতীয়
‘আমি ষষ্ঠ স্ত্রী’, সাবেক ওসিকে নারীসহ ফ্ল্যাট থেকে ধরিয়ে দিলেন ক্ষুব্ধ স্ত্রী

রাজনীতি
সহস্রাধিক গাড়ির বিশাল বহর: কাল ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
আরও জাতীয়
আরও দেখুন→
জাতীয়
'আসিফ মাহমুদ অবশ্যই দুর্নীতি করেছেন', দুদকের ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি রাশেদের

জাতীয়
‘আমি ষষ্ঠ স্ত্রী’, সাবেক ওসিকে নারীসহ ফ্ল্যাট থেকে ধরিয়ে দিলেন ক্ষুব্ধ স্ত্রী

জাতীয়
লংমার্চের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খাঁন

জাতীয়
দুই মাসের ব্যবধানে ফের ভুটানের শীর্ষ নেতৃত্ব ঢাকায়, উষ্ণ অভ্যর্থনায় প্রধানমন্ত্রী টোবগে

জাতীয়
নভেম্বরে ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত ও বাণিজ্য ইস্যু
সর্বশেষ খবর