শাহাবুদ্দিন আহামেদ

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি টহল দল উপজেলার অগ্রভুলট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ৬.৭ মিমি পিস্তল, যার গায়ে ‘মেড ইন ইতালি’ লেখা রয়েছে, এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিনের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন শার্শা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।