সুনামগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য আগামী শনিবার (১৫ আগস্ট) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।

বিউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এর ফলে বিউবোর আওতাধীন শহরের মূল কেন্দ্র এবং শহরতলি এলাকার সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে।

সাধারণ গ্রাহকদের এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে আগে থেকেই অবহিত করতে বিউবো তাদের দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে।