সাপাহার উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব এবং এই উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও লক্ষ্যমাত্রার বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, থানা ইন্সপেক্টর তদন্ত এস এম নাজমুল, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (বেনু) চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু) চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুলসহ এলাকার বিভিন্ন প্রান্তের মৎস্যজীবী ও মৎস্যচাষিরা। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।