আরিফুল ইসলাম, গোপালগঞ্জ
আমি জানে আলম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদল।
সাম্প্রতিক সময়ে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক ও সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় কে বা কারা আমাকে ‘গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ’-এর সদস্য বানিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে।
আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাচ্ছি যে, আমি অতীতে কখনোই বাংলাদেশ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের নেতৃত্বের সঙ্গেই আমার রাজনৈতিক পরিচয় ও অবস্থান সম্পৃক্ত।
আমার অজান্তে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কাহারা আমার নাম ব্যবহার করে বা আমাকে উক্ত পদে অন্তর্ভুক্ত করে এই ধরণের অপপ্রচার চালাচ্ছে, আমি তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি স্থানীয় সাংবাদিক, গণমাধ্যম ও সর্বসাধারণকে উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
জানে আলম সিকদার
সাবেক সাধারণ সম্পাদক,
সদর উপজেলা ছাত্রদল, গোপালগঞ্জ।















