রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট সেখানে পাঠানো হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।