সাভারের আশুলিয়ায় পূর্ব বিরোধের জের ধরে শ্রমিক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের মধ্যে একজন চায়ের দোকানদার ও তাঁর ছেলেসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার কাঠালতলা, চিত্রশাইলের মানিকগঞ্জ পাড়া ও কামরুলের মোড় এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জব্বার নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাসায় একদল লোক অতর্কিত হামলা চালায়। তাঁকে হত্যার উদ্দেশ্যে বাসায় ঢুকে গুলি ছোড়া ও ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন রবিউল ইসলাম। হামলার একপর্যায়ে বাসার সিঁড়ির নিচে হামিম নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুকেও মাথা ও বাম হাতে কুপিয়ে এবং ডান হাতে গুলি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন নারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার একপর্যায়ে পুলিশের সাইরেনের শব্দ শুনে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, হাবিব ও হাসান বাহিনীর লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে বাসায় এসে গুলি চালায় ও ভাঙচুর করে। তাঁকে না পেয়ে তাঁর কর্মী হামিমকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। মাদকের বিরুদ্ধে মিছিল করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মো. হাবিব। মুঠোফোনে তিনি বলেন, এই হামলার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। বরং তাঁর দুই ছেলেকে মারধর করা হয়েছে। দূরে অবস্থান করায় তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতেও পারেননি। তিনি সেখানে গিয়ে থাকলে তা প্রমাণ করতে পারলে যে শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেবেন বলে জানান। জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ বলেন, পূর্বশত্রুতা ও স্থানীয় বিরোধের জেরে শ্রমিক দল নেতার বাসায় হামলার ঘটনায় জব্বার নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববিরোধের জেরে আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা, আটক এক

পূর্ববিরোধের জেরে আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা, আটক এক
এ
এই মুহূর্তের বার্তা ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ
আরও সারাদেশ
আরও দেখুন→
সারাদেশ
দামুড়হুদা স্টেডিয়াম মাঠ রক্ষায় মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপি নাগরিক সমাজের

সারাদেশ
সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ

সারাদেশ
নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সারাদেশ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সারাদেশ
টেকনাফে কবিতার উৎসব, মাস্টার শাহ আলমকে নিয়ে নতুন বইয়ে সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বাস
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়





