নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ সময় থাইল্যান্ডে উন্নত চিকিৎসা শেষে বাবা ও নিজেই সুস্থ হয়ে দেশে ফিরেছেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করলে গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের এই ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় আবেগপ্লুত হয়ে পড়েন প্রত্যয় বেপারী। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহব্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, সকলের এই ভালোবাসা ও শুভকামনা আমাকে গভীরভাবে অভিভূত করেছে।
আমার এবং আমার বাবার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন ও আজ এখানে এসে ভালোবাসা জানিয়েছেন, আমি তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনের মতো আগামীতেও ছাত্রদলের সকল সুসংগঠিত কার্যক্রমে নেতাকর্মীদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই।
এ সময় গাজীপুর মহানগর ও টঙ্গী এলাকার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।







