গাজীপুর প্রতিনিধি :

মহান জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর বীর শহীদ মো. হৃদয় হোসনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর ছাত্রদল। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং তাঁর পরিবারের হাতেপ্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আর্থিক সাহায্য তুলে দেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গাজীপুরের গাছা এলাকায় শহীদ হৃদয় হোসনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে তারা পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,

মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম , সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান মোমিন এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফসহ মহানগর ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এ সময় ছাত্রদল নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই বীর শহীদদের পরিবারের পাশে থাকা এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।