জাকির ফরাজী
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি, পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় সমিতির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলেদের জীবনমান উন্নয়ন, তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ জেলেদের কল্যাণে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।









