এম এ নকিব নাছরুল্লাহ্: আজ ৫ জুলাই ২০২৬ (রবিবার), পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল সরকারি কর্মকর্তাগণের সাথে মাননীয় সংসদ সদস্যের এক গুরুত্বপূর্ণ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (৩৪৯, মহিলা আসন-৪৯) জনাব সুলতানা জেসমিন, এমপি মহোদয়। তিনি তাঁর বক্তব্যে পিরোজপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি প্রধান অতিথিকে স্বাগত জানান এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।






