পিরোজপুর প্রতিনিধি:
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 'আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা)' এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার(৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী পর্বে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার,হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন শেখ।
দিনব্যাপী এ টুর্নামেন্টে বালক ও বালিকা দুই বিভাগেই বিদ্যালয়ের শিক্ষর্থীদের ছয়টি দলে বিভক্ত করে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকে হুরারহাট স্কুলের নেতা মাসুম বিল্লাহ প্রমাণ করেছেন যে, আমাদের ছেলের মেয়েরা অত্যন্ত কর্মঠ এবং তারা ক্রীড়ামোদী।
তাহলে আমরা আশা রাখতে পারি, তোমরা যেভাবে সারাদিন পরিশ্রম করেছো, আগামী আন্তঃস্কুল, জেলা ভিত্তিক খেলা, প্রেসিডেন্ট কাপ সেখানে আমাদের স্কুল অংশগ্রহণ করতে পারবে, ঠিক কিনা?
তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে।লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় আমাদের সময় দিতে হবে।মোবাইল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।আশেপাশে যারা মাদক খায়, তাদেরকে থেকে দূরে থাকতে হবে। এবং তাদেরকে বলতে হবে— মাদক, গাঁজা, ফেন্সিডিল জীবনটাকে শেষ করে দেয়।ক্রীড়াই পারে একটি শক্তিশালী এবং সাহসী জীবন উপহার দিতে,সারাদিন তুমি লেখাপড়া করলা, তোমার যদি বুকে সাহস না থাকে, পরীক্ষার হলে দেখতে পারবা, ক্রীড়া তোমাকে সাহস যোগাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











