ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে পুলিশের বিশেষ অভিযানে আদালতের ৩টি ওয়ারেন্টভুক্ত জাহিদুল ইসলাম (২১) নামের এক মা*দক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানার (জিআর মামলা) ভিত্তিতে ফুলগাজী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাদির খান সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অদ্য ৫ সেপ্টেম্বর শনিবার ভোর ৫:১০ ঘটিকার সময় উপজেলার বন্দুয়া হাজী স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ফুলগাজী থানার বন্দুয়া দৌলতপুর (ইসমাইল সওদাগরের বাড়ি) এলাকার রফিকুল ইসলামের ছেলে।
অভিযান পরিচালনাকারী এএসআই নাদির খান জানান, আসামি ৩টি পরোয়ানা জারির পর থেকেই পলাতক ছিল। তাকে গ্রেফতার করতে পুলিশ একাধিক স্থানে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সফল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান সকল অপরাধ দমনে পুলিশ সচেষ্ট রয়েছে ইতিমধ্যে মা*দক বিক্রেতা ও চোরা চালানসহ সকল অপরাধের আসামিদেরকে গ্রেফতার করা শুরু হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন ফুলগাজী থানা পুলিশ।















