মাফিকুল ইসলাম

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে পূজা-অর্চনা ও কীর্তনের পাশাপাশি বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। এতে পৌরশহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজনে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শিল্পপতি আনন্দ কুমার গুপ্তসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।