একরামুল হক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রাম সমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রবিবার (২১ জুন ২০২৬) সকাল দশটা থেকে লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় টিউবয়েল ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

‎এসময় একই স্থানে মেডিকেল  অফিসার মেজর মো. নাইমুল মুশফিক  নাঈম ও ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় এবং অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

‎ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, পার্বত্য এলাকায় বিজিবির এসকল কার্যক্রম অবশ্যয় প্রশংসার দাবিদার। আমরা আশাবাদী, ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামুলক কার্যক্রম চলমান থাকবে।