সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলটির মেডিক্যাল বিভাগের আমির ডা. এস এম খালেদুজ্জামান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে তীব্র কটাক্ষ করেছেন।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওই পোস্টে ডা. খালেদুজ্জামান লিখেছেন, ‘নুরুল হক নুরের উচিত বিগত সময়ের বিকাশপ্রথায় ফিরে যাওয়া।’

এছাড়া তিনি প্রবাসীদের ভাগ্য ও দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে, যেখানে কোটি কোটি প্রবাসীর ভাগ্য এবং দেশের অর্থনীতির চাকা নির্ভর করে, সেখানে এমন অনভিজ্ঞ একজন ব্যক্তির প্রতিমন্ত্রী হওয়া প্রবাসীদের ভাগ্যের নির্মম পরিহাস।’