ফেনীর পরশুরামে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে তিনটি প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক। গত ১৬ অক্টোবর ২০২৬ তিনি সরেজমিনে এসব মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে অধিনায়ক পরশুরাম উপজেলার শ্রী শ্রী মা মাতঙ্গী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির এবং শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজার প্রস্তুতি খতিয়ে দেখেন এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। নিরাপত্তা আরও জোরদার করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরামের বক্স মাহমুদ উচ্চ বিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে মাঠে নিয়োজিত রয়েছে।
নির্বিঘ্ন পূজার আশ্বাসে পরশুরামে মণ্ডপে মণ্ডপে বিজিবি অধিনায়ক, পাশে থাকার বার্তা

নির্বিঘ্ন পূজার আশ্বাসে পরশুরামে মণ্ডপে মণ্ডপে বিজিবি অধিনায়ক, পাশে থাকার বার্তা
এ
এই মুহূর্তের বার্তা ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ
আরও সারাদেশ
আরও দেখুন→
সারাদেশ
দামুড়হুদা স্টেডিয়াম মাঠ রক্ষায় মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপি নাগরিক সমাজের

সারাদেশ
সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ

সারাদেশ
নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সারাদেশ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সারাদেশ
টেকনাফে কবিতার উৎসব, মাস্টার শাহ আলমকে নিয়ে নতুন বইয়ে সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বাস
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়





