এসডি সোহেল রানা

আজ ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, শেরপুরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত “দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা”-এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর, জেলা পরিষদ প্রশাসক, জনাব এবিএম মামুনুর রশীদ, উপপরিচালক (স্থানীয় সরকার), উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও রাজস্ব), বিজ্ঞ জিপি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার, জেলা বার-এর সভাপতি, জেলা প্রশাসনের প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদফতর, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট, প্রেসক্লাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মিজ রাজিয়া সামাদ ডালিয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংস্কৃতিকর্মী, প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।