​এস এ লিমন,

​জুলাই গণ-অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৫ আগস্ট (২০২৬) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক গণ-সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

​উক্ত কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলা ও পৌর তাঁতীদল এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।