​ এস এ লিমন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে এক প্রাণবন্ত সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে জনাব গোলাম রসুল রাজা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা।

​সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন:

​সোহেল হোসনাইন কায়কোবাদ (সদস্য সচিব, জেলা বিএনপি)

​অধ্যাপক শফিকুল ইসলাম বেবু (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)

​অধ্যাপক হাসিবুর রহমান হাসিব (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)

​ডাঃ ইউনুস আলী (সদস্য, জেলা বিএনপি)

​এছাড়াও জেলা ও উপজেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

​"জনকল্যাণ নিশ্চিত করা এবং দলের হাতকে শক্তিশালী করতে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।"

​সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা আগামী দিনে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।