ফারুক হোসেন ডন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঈদগাহ্ ও গোরস্থানের উন্নতি কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ আসর উপজেলার নাচোল (সদর) ইউনিয়নের জোনাকি পাড়া ঈদগাহ্ ও গোরস্থান প্রাঙ্গণে উক্ত ২নং ইউপি সদস্য শফিকুল আলম

এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাচোল ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। সন্মানিত অতিথি ছিলেন- নাচোল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি'র)

সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

বিশেষ অতিথি'র বক্তব্য- রাখেন নাচোল পৌর জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম ও আশিক মিয়া, পৌর (সাবেক) কমিশনার জোহরুল ইসলাম, ইউপি সদস্য আতাউর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জোনাকিপাড়া ঈদগাহ্, কবরস্থান ও পুকুর পাড় রক্ষায় পূর্ণনির্মাণ ও প্রটেকশন ওয়াল বাঁধার জন্য ৪ লক্ষ্য টাকার অনুদানের আশ্বাস দেন চেয়ারম্যান শফিকুল ইসলাম।

উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন জনগণের মাঝে নানা রকম প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় রয়েছেন, বিএনপি জনবান্ধব দল, তাই উন্নয়নে আমরা জনগণের মাঝে সব সময় আছি।

পৌর সাবেক কমিশনার জোহরুল ইসলাম তার ব্যক্তিগত ফান্ড থেকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আলোচনা শেষে প্রটেকশন ওয়ালের শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দরা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।