​সাধন সাহা জয়

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা-মহেশ রোডের শংকরপুর ব্রিজের উত্তর পাশে আজ রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় মো. তামিম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। তিনি পেশায় একজন বেকারি লাইনম্যান ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার ২৩ আগস্ট সকালে কাজ বা যাতায়াতের সময় পেছন থেকে অন্য একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত তামিম গোয়ালীর মো. সাইদ মিয়ার ছেলে।

​এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলামর্গে পাঠানো হয়েছে।